শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

নির্বাচনী সহিসংতায় মৃত্যুর দায় কমিশনের নয়: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনে সহিসংতায় মৃত্যুর দায় কমিশনের নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, প্রার্থীদের সহনশীলতা ছাড়া নির্বাচনে সহিংসতা বন্ধ সম্ভব না।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের মরগ্যান স্কুলে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বৈঠকে এসব কথা বলেন তিনি।

কে এম নুরুল হুদা জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সহিংসতার কোন শঙ্কা দেখছেন না। কোনো প্রার্থীর সহিংস মনোভাব নেই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ভাল রয়েছে, কোন সহিংসতার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, এমনকি এখনো ভোট স্থগিতের পর্যায়ে যায়নি করোনা সংক্রমণ। ইভিএম একমাত্র নির্ভরযোগ্য প্রযুক্তি যার মাধ্যমে সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব বলেও উল্লেখ করেন।

শামীম ওসমানের সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তবে শাস্তিযোগ্য অপরাধ নয়। দল মতের ঊর্ধ্বে থেকে ভোটের দায়িত্ব পালন করতে হবে প্রিজাইডিং অফিসারদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ