শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নতুন রেকর্ড গড়ল তুরস্কের ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের তৈরি মানববিহীন আঙ্কা-এস ইউকেভ ড্রোন সবচেয়ে বেশি সময় আকাশে ওড়ার নতুন রেকর্ড গড়েছে। নতুন প্রজন্মের এ ড্রোনটি সমরাস্ত্র শিল্পের ক্ষেত্রে নতুন মাইলফলক।

তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি ৩০ ঘণ্টা ৩০ মিনিট একটানা আকাশে ওড়ে। এর আগে তুরস্কের কোনো ড্রোন এত লম্বা সময় আকাশে ওড়তে পারেনি।

তার্কিস অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ টুইটারে রেকর্ড হওয়ার বিষয়টি জানিয়ে বলে, আঙ্কা তার লক্ষ্য অর্জন করেছে। এটি সর্বোচ্চ সময় আকাশে ওড়ার রেকর্ড ভেঙে দিয়েছে ৩০ ঘণ্টা ৩০ মিনিটের একটি মিশন ফ্লাইটের মাধ্যমে।

আঙ্কা-এস ইউকেভ এই ড্রোনটি হলো নতুন প্রজন্মের ড্রোন। এর আগে ২৪ ঘন্টা আকাশে ওড়তে সমর্থ হয় এটি। এবার ওড়ল ৩০ ঘণ্টার বেশি। আগের মডেলের ড্রোনটি ২৫০ কেজি ভার বহন করতে পারত। নতুন প্রজন্মের এই ড্রোনটি প্রায় ৩৫০ কেজি ওজন বহন করতে পারবে।

তুরস্কের বিমান বাহিনীর কাছে দুইটি ও নৌ বাহিনীর কাছে দুটি করে এই ড্রোন আছে। তাছাড়া তিউনিশিয়ার কাছেও একই মডেলের ড্রোন বিক্রি করেছে তুরস্ক।

সূত্র: ডেইলি সাবাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ