শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট বাতিল করলো হংকং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের ১৫৩টি দেশ ও অঞ্চলের সঙ্গে ট্রানজিট ফ্লাইট বাতিল করেছে হংকং।

শুক্রবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ।

এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার নাম রয়েছে।

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ ও অঞ্চলকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে হংকং। এতে অতিঝুঁকিপূর্ণ গ্রুপ এ-তে স্থান পাওয়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের ভ্রমণকারীদের প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ ২১ দিন গ্রুপ এ-তে থাকা ব্যক্তির জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ট্রানজিট স্থগিত করা হয়েছে। এ নির্দেশনা আগামী ১৬ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

ওমিক্রনের প্রার্দুভাব ঠেকাতে এমন কঠোর ব্যবস্থা নিতে হয়েছে বলে উল্লেখ করেছে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও আসন্ন বেইজিং অলিম্পিকের অতিথিদের জন্যেও এই বিধিনিষেধ সমানভাবে কার্যকর হবে বলে জানিয়েছে তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ