শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মোদির নীরবতা নিয়ে ক্ষোভ ওয়াইসির পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেপরোয়া ট্রাক কেড়ে নিলো মাদরাসা ছাত্র আফফানের প্রাণ সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

মির্জা ফখরুলের বাসার সবাই করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তাদের বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবী, গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে মির্জা ফখরুলের উত্তরার বাসায় শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ডা. রফিক। তার বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবসহ তার বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানান, ফখরুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহে চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন। মির্জা ফখরুলের সামান্য কাশি ছাড়া অন্য কোনো সমস্যা নেই। আগামী বুধবার ফখরুল ইসলাম আলমগীরের আবারও করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত মঙ্গলবার (১১ জানুয়ারি)। এরপর থেকে তারা বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ