শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফ্রিকায় কভিড সংক্রমণ হ্রাস পাচ্ছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকায় মহামারি করোনা সংক্রমণ ও মৃত্যু হার হ্রাস পাচ্ছে। ওমিক্রন প্রাধান্য বিশিষ্ট এ ভাইরাসের চতুর্থ ঢেউ সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পর এই প্রথমবারের মতো তা কমতে দেখা যাচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসঙ্ঘ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

টানা ৫৬ দিন সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকার আঞ্চলিক দফতর জানায়, রোববার পর্যন্ত গত এক সপ্তাহে নতুন করে আক্রান্তের হার ২০ শতাংশ এবং মৃত্যু আট শতাংশ হ্রাস পেয়েছে।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের পর ওই দফতর আরো জানায়, দক্ষিণ আফ্রিকায় গত চার সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসে আক্রান্তের হার হ্রাস পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ অঞ্চলের দেশগুলোতেই ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়।

তারা আরো জানায়, গত সপ্তাহে কেবলমাত্র উত্তর আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা যায়। ওই সপ্তাহে এ অঞ্চলের দেশগুলোতে প্রায় ৫৫ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পায়।

ডব্লিউএইচও’র দেয়া তথ্য অনুযায়ী, এ মহাদেশের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ উভয় ডোজ টিকা গ্রহণ করেছেন।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, মহাদেশটিতে এ পর্যন্ত মোট এক কোটি ৫ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত ও ২ লাখ ৩৪ হাজার ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ মহাদেশের মোট জনসংখ্যা ১শ’ ২০ কোটি।

সূত্র: বাসস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ