রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

করোনার বন্ধের অবসরে স্কুল-কলেজ ভার্সিটির ছাত্রদের ফ্রি কোরআন শেখানোর উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: করোনা মহামারী পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধের অবসরে স্কুল-কলেজ ভার্সিটির স্টুডেন্টদের বিনা খরচে সহিহ শুদ্ধ কুরআন শেখানোর উদ্যোগ নিয়েছেন বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদের ইমাম-খতীব ও জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া আশুলিয়ার প্রিন্সিপাল মুফতি মাসুম আহমাদ।

রাজধানীর দু’টি পয়েন্টে চলবে এ প্রশিক্ষণ। ১. বনানী চেয়ারম্যান বাড়ি মসজিদ বনানী ঢাকা। ২. জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া, উত্তর গোমাইল নরসিংহপুর আশুলিয়া ঢাকা।

মুফতি মাসুম আহমাদ জানান, করোনা মহামারী পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে এই সুযোগকে কাজে লাগিয়ে যদি স্কুল-কলেজ ভার্সিটির স্টুডেন্টদের মাঝে সহিহ শুদ্ধ কুরআন তিলাওয়াত ও বুনিয়াদি দীন শিক্ষার আলো ছড়িয়ে দেয়া যায় তাহলে তো খুবই ভাল হয়। সেসব বিষয়কে মাথায় রেখেই এই আয়োজন। তাছাড়া গত করোনার সময়ও আমরা এই উদ্যোগ নিয়ে বেশকিছু জেনারেল শিক্ষিত ভাইদেরকে কোরআন শেখাতে সক্ষম হয়েছিলাম।

বিশেষ এই কোরআন প্রশিক্ষণ সম্পর্কে  জানতে ও অংশ নিতে যোগাযোগ করতে পারেন ০১৭১১৯৪৬৪৬৩ নাম্বারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ