শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

বাণিজ্য মেলা বন্ধ ও বইমেলা পেছানোর পরামর্শ কারিগরি কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিধিনিষেধ না মানা ও সংক্রমণ বাড়তে থাকায় বাণিজ্য মেলা বন্ধ এবং অমর একুশে গ্রন্থমেলা পেছানোর সুপারিশ করেছে কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লা এই সুপারিশ এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেশে দৈনিক সংক্রমণের হার ৩০ শতাংশের কোটায়। এ অবস্থায়ও বিধিনিষেধও তেমন মানছে না মানুষজন। তাই সংক্রমণ ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি।

করোনার তৃতীয় ঢেউ নিশ্চিতের পর ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধের আদেশ আসে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে বাণিজ্য মেলার মতো আয়োজনে হাজার হাজার মানুষের সমাগম চালু রাখায় ব্যাপক সমালোচনা হচ্ছে।

এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ইতোমধ্যে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি আয়োজনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এবার আরও পিছিয়ে দিতে কারিগরি কমিটির পরামর্শের ফলে বইমেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ