শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

২৯ ঘণ্টা পর অন্ধকার থেকে আলোতে ফিরলেন শাবি উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে ২৯ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

সোমবার দিবাগত মধ্যরাতে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ব্যাপারে বলেন, ‘রাত বারোটার দিকে শিক্ষার্থীরাই ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করেন। ভিসি ভবনের পার্শ্ববর্তী কর্মচারীদের আবাসিক এলাকার বিদ্যুতের লাইন একই। এ লাইন কেটে দেয়ায় কর্মচারীদের অনেক পরিবার নানাবিধ সমস্যায় পড়েন ও আমাদের কাছে এ ব্যাপারে বলেন। তাই উনাদের কথা বিবেচনা করা আমরা বিদ্যুৎ লাইন দিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দোলনকারীরা উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ