শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিস্তিনের দুটি স্কুল ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: পূর্ব বাইতুলহামের দুটি ফিলিস্তিনি স্কুল অবৈধ নির্মাণের অজুহাতে  ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারা।

বাইতুলহাম প্রদেশের অ্যাসোসিয়েশন ফর কম্যাটিং আরবান ডেভেলপমেন্টের অফিসের পরিচালক হাসান বোরজিয়ার মতে, ইহুদিবাদী কর্তৃপক্ষ তাদের অবৈধ নির্মাণ পরিকল্পনা অব্যাহত রাখার জন্য এই দুটি স্কুল ধ্বংস করার হুমকি দিয়েছে।

বোরজিয়া জানিয়েছেন, রাকাফিম সেটেলমেন্ট ইন্সটিটিউট বাইতুলহামের পূর্বে জিব আল-ধাইবে স্কুল দুটি ভেঙে ফেলার বিষয়ে সতর্ক করেছে।

আনাতোলিয়ান নিউজ এজেন্সিতে পাঠানো একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে,একটি স্কুলের আঙিনায় দুটি স্কুল ধ্বংসের সতর্কতা কার্ড নিক্ষেপ করছেন ইসরায়েলের একজন সশস্ত্র ব্যক্তি ।

ইহুদিবাদী শাসনের ঝুঁকিতে থাকা ফিলিস্তিনি শিক্ষার্থীদের সেবা করার জন্য কয়েক বছর আগে ‘আল-তাহদি’ নামে একটি স্কুল খুলেছিল ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়। ইহুদিবাদী কর্তৃপক্ষ নির্মাণ অনুমতি না থাকার অজুহাতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্থাপনা ধ্বংস করছে।

১৯৯৫ সালে ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষরিত অসলো চুক্তির অধীনে, পশ্চিম তীরকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে: (a), (b) এবং (c)। (a) অংশ সম্পূর্ণ ফিলিস্তিনি নিয়ন্ত্রণে; (b) অংশ নিরাপত্তার দিক থেকে ইসরাইলের নিয়ন্ত্রণে এবং শহর ও প্রশাসনের দিক থেকে ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে; এবং (c) অংশ শহুরে, প্রশাসনিক এবং নিরাপত্তার দিক থেকে ইসরাইলের আধিপত্য, যা পশ্চিম তীরের মোট এলাকার প্রায় ৬০ শতাংশের আওতাধীন।

-এডব্লিউ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ