শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জ্বালানি তেলের মূল্য সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য সাত বছরের মধ্যে এখন সবচেয়ে বেশি। বুধবার ব্যারেলপ্রতি জ্বালানি তেলের মূল্য হয়েছিল ৯০ মার্কিন ডলার। এরপর জ্বালানি তেলের মূল্য আবার কমেছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে রয়টার্স।

বুধবার ব্যারেলপ্রতি জ্বালানি তেলের মূল্য ৯০ মার্কিন ডলার হওয়ার পর বৃহস্পতিবার তা আবার কমেছে। এ সময় ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যই ছিল ৯০ মার্কিন ডলারের বেশি। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার কারণেই এ মূল্য বৃদ্ধি হয়েছে। একারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তাদের মুদ্রা ব্যবস্থায় কঠোর নজরদারি আরোপ করতে যাচ্ছে বলে জানা গেছে।

এখন ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১৫ সেন্ট। ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে ব্রেন্টের জ্বালানি তেলের মূল ব্যারেলপ্রতি ৮৯.৮১ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। এর আগে বুধবার রাশিয়া ও পশ্চিমাদের সঙ্ঘাতের শঙ্কায় জ্বালানি তেলের মূল্য হয়েছিল ৯০ মার্কিন ডলারের বেশি। এটা সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে হাউছিদের আক্রমণের শঙ্কাও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল উৎপাদক দেশ। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে পশ্চিমাদের সঙ্ঘাতের কারণে ইউরোপে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা আছে। যদিও মনে করা হচ্ছে যে ইউরোপে জ্বালানি তেলের চেয়ে গ্যাস সরবরাহ বেশি ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ