শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে জানিয়ে টুইট করেন তিনি।

সংবাদ মাদ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

জাস্টিন ট্রুডো তার টুইট বার্তায় বলেন, সোমবার সকালে আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে অনেকটা ভালো অনুভব করছি। স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহের সকল কাজ চালিয়ে যাব।

এসময় তিনি সবাইকে করোনা টিকাসহ বুস্টার ডোজ নেয়ারও আহ্বান জানান। তবে, করোনার উপসর্গ দেখা দেয়ায় বেশ কয়েকদিন থেকেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সপরিবারে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও, প্রধানমন্ত্রী অফিসের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডোর এক সন্তানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ে কিছুদিন ধরেই অস্থিরতা চলছে দেশটির বেশ কয়েকটি শহরে। কানাডা সরকারের আরোপিত স্বাস্থ্যবিধির বিরুদ্ধে অটোয়াতে বিক্ষোভও করে স্থানীয়রা। তখন থেকেই সপরিবারে অজ্ঞাত স্থানে চলে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ