শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নামাজরত মাকে কুপিয়ে হত্যা করলো পাষণ্ড পুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নামাজরত অবস্থায় মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড ছেলে। এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্যবারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুক হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে।

নামাজ পড়ার কারণে মা সাড়া দিতে পারেননি। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মোমেনা।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ