শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্টের দফতর এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার স্ত্রী এমিন এরদোগানও করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া এরদোগান নিজেই এক টুইটে বলেন, মৃদু লক্ষণ অনুভব করার পরে নমুনা পরীক্ষায় আমি ও আমার স্ত্রীর শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সৌভাগ্যক্রমে সংক্রমণ বেশ হালকা। আমরা করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছি।

শনিবার তুরস্কের উত্তরাঞ্চলের জোঙ্গুলদাক এলাকার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এরদোগানের। তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশ নেন। এরপরই প্রেসিডেন্ট ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার ঘোষণা আসে। সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থেকে নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এরদোগান।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের এই প্রেসিডেন্ট। সেখানে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করতে দেশটির রাষ্ট্রপতি ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। একইসঙ্গে এরদোগান ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান বিবাদ নিয়ে মধ্যস্থতারও প্রস্তাব দেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ