শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার এক বিবৃতিতে মাহাথিরের দপ্তর থেকে তার হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতির খবর জানানো হয়।

৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফিজিওথেরাপি ও চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে তাকে আবারও হাসপাতালে যেতে হয়। বাড়িতে ফেরার অনুমতি মিললেও আপাতত দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথির এক ভিডিও বার্তায় বলেন, ‘তিনি সেরে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ নন।’ ওই ভিডিওতে তাকে খুবই ধীরে ধীরে হাঁটতে দেখা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ