শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

একসঙ্গে করোনায় আক্রান্ত ইরানের ৫০ জন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পার্লামেন্টের প্রায় ৫০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির এক জ্যেষ্ঠ এমপি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দেশটির পার্লামেন্টের আসন সংখ্যা ২৯০। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দেশটিতে নতুন করে সংক্রমণ হু হু করে বাড়ছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত বার্তা সংস্থা ওয়াইজেসির সঙ্গে আলাপকালে এমপি আলিরেজা সালিমি বলেন, চলতি সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই পার্লামেন্টের অধিবেশন শুরু হবে।

এর আগে পার্লামেন্টে একের পর এক এমপির করোনা শনাক্ত হওয়ায় গত বছরের এপ্রিলে দুই সপ্তাহের জন্য অধিবেশন স্থগিত করা হয়। করোনা মহামারির শুরুতেই দেশটিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। সে সময় বেশ কয়েকজন আইনপ্রণেতা করোনা সংক্রমণে মারা যান।

দেশটিতে গণহারে টিকা কর্মসূচি কিছুটা ধীর গতিতে চলায় নতুন করে সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। দেশটিতে গত কয়েকদিনে গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ১৩০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

বর্তমানে ইরানের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ। অপরদিকে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ৩২ হাজার ৫শ জন।

এখন পর্যন্ত দেশটিতে ৫ কোটির বেশি মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিনের দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। এছাড়া ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ