শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মেক্সিকোয় দুই দল সন্ত্রাসীর সংঘর্ষ, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেক্সিকোয় দুই দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির জাকাতিকাস রাজ্যে এই ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সহিংসতা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স’র।

রাজ্য প্রশাসন জানায়, আলাদা দু’টি জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মাসেই রাজ্যটির একটি ঐতিহাসিক কেন্দ্রের একটি গাড়ির ভেতর থেকে বেওয়ারিশ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে সংঘাতে প্রায়ই প্রাণহানি ঘটে। দেশটিতে ২০২১ সালে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, জাকাতিকাস রাজ্যে ২০২১ সালে ১০৫০ টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২০০ বেশি৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ