শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

আফগানিস্তানে তুষারধসে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে পাকিস্তানের একটি দূরবর্তী পাহাড়ী গিরিপথ অতিক্রম করার সময় তুষারধসে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তালেবান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

পূর্ব কুনার প্রদেশের তথ্যবিভাগের প্রধান নাজিবুল্লাহ হাসান আবদাল এএফপিকে বলেন, উদ্ধারকর্মীরা এখনো তুষারধসের ঘটনাস্থলে অনুসন্ধান করছেন। ইতোমধ্যে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে।

আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত জুড়ে অবৈধ যানবাহন বেড়েছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে দেশটিকে একটি গুরুতর সংকটে ফেলেছে।

পাকিস্তান পুরো ২ হাজার ৬৭০ কিলোমিটার (১ হাজারা ৬৬০ মাইল) সীমান্তজুড়ে বেড়া দেওয়ার চেষ্টা করছে। তালেবান কর্তৃপক্ষ বলেছে, যারা অবৈধভাবে পাকিস্তান যেতে চেয়েছিলেন তারাই হতাহত হয়েছে।

উল্লেখ্য, ব্যবসায়ী এবং চোরাচালানকারীরা বহু শতাব্দী ধরে অঞ্চলগুলো অতিক্রম করার জন্য এবং কর ফাঁকি দিতে দূরবর্তী আঁকাবাকা পার্বত্য গিরিপথ ব্যবহার করেছে। তবে মারাত্মক তুষারপাত এই এলাকায় সাধারণত ঘটনা। ২০১৫ সালে বিধ্বংসী ধারাবাহিক তুষারপাতে সারা দেশে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ