শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে ৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের অন্তত ৫ সেনা নিহত হয়েছে।

আজ সোমবার ইসলামাবাদের পক্ষ থেকে নিহতের ঘটনা নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের আফগানিস্তনের অভ্যন্তর থেকে কুররাম জেলায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিতে গুলি চালায়। হামলার সময় সেনারা সীমান্তের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করায় আমরা কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে অন্তর্বর্তী আফগান সরকার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার প্রশ্রয় দেবে না।

বিবৃতিতে আরও জানানো হয়, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করায় আমরা কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি ভবিষ্যতে অন্তর্বর্তী আফগান সরকার এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার প্রশ্রয় দেবে না’।

গেল আগস্টে তালেবানের ক্ষমতা গ্রহণের পর সীমান্তে পাকিস্তানি সেনাদের উপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। তেহরিক ই তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ