শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

আহমদিদের উপাসনালয়ের মিনার ভেঙ্গে কালেমা সরিয়ে দেয়ার নির্দেশ ইন্দোনেশিয়ান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

ইন্দোনেশিয়া সরকার পুলিশের সহায়তায় কাদিয়ানিদের উপাসনালয়ের মিনার ভেঙে সে ভবন থেকে কালেমা সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে।

ইন্দোনেশিয়ার কয়েকটি পত্রিকার বরাতে জানা যায়, গত মাসের শেষের দিকে এ আদেশ জারি করে দেশটির সরকার। এদিকে আহমদিয়া কাদিয়ানিদের ইন্দোনেশিয়ান পত্রিকা রেলিজন অবজার্বারে তাদের কয়েকটি উপসালয় ভেঙ্গে ফেলার কথা বলে। সেখানে লেখা হয়, কয়েকজন পুলিশ অফিসার উপাসনালয় -মিফতাহুল হুদায় এসে ভবনের সামনে লেখা কলেমা সরিয়ে ফেলে। তাদের মিনারটিও ভেঙ্গে ফেলে। বিশ্বের কয়েকটি মুসলিম দেশের মত তাদের অমুসলিম মনে করে এ ঘোষণা দিয়েছে।

এদিকে ছবিতে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের কাদিয়ানিদের উপসানালয়ের সামনে থেকে কালিমা মুছে ফেলছে। মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন সিন্টাং জেলার প্রধান জারোট উইনার্নো বালাই।

এ বিষয়ে পুলিশ কে জিজ্ঞেস করা হলে জানায়, এ আহমদিয়া কাদিয়ানিদের উপাসনার স্থানটির কোনও অনুমতি নেই। এটি একটি অনুমতিহীন বিল্ডিং। তাদেরকে ১৪ দিন সময় দেয়া হয়েছিলো। তারা সেখান থেকে মিনার আর কালিমা সরায়নি।

জানা যায়, ইন্দোনেশিয়ার এ এলাকায় ২০০৪ সালে ২০টি পরিবারের সমন্বয়ে কাদিয়ানি জামায়াতের লোকজন বসবাস শুরু করে। এরপর থেকে তারা তাদের ভ্রান্ত মতবাদ প্রচার করতে থাকে আশপাশের এলাকায়। এই মসজিদটি ২০০৭ সালে নির্মিত হয়েছিল। পুলিশ গত বছরের ১৪ আগস্ট এই মসজিদটি সিল করে দিয়েছিল। সূত্র: ইন্দোনেশিয়ান রিলিজন অবজার্বার নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ