শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ইসলামিক নিয়ম মেনে সংবাদ মাধ্যম চালাতে হবে: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান দখল ফিরে পাওয়ার পর তালেবান এবার ঘোষণা দিয়েছে সংবাদমাধ্যমকে ইসলামের শাসন মেনেই কাজ করদে হবে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়েছে তালেবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তার বক্তব্য, সংবাদমাধ্যমের স্বাধীনতর পক্ষেই ইসলামিক আমিরশাহী (তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান)।

কিন্তু সংবাদমাধ্যমকেও নিরপেক্ষ হতে হবে। তাদের ইসলাম ও দেশের মূল্যবোধ মেনে চলতে হবে। আমরা সমস্ত বাধা সরিয়ে দিতে চাইছি এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন সংশ্লিষ্ট আইন মেনে চলে।

উল্লেখ্য, গতবছর আফগানিস্তানে সংবাদমাধ্যমের সার্বিক অবস্থা নিয়ে যৌথভাবে একটি সমীক্ষা চালায় ‘রিপোর্টার উইদাউট বর্ডারস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও ‘আফগান ইন্ডিপেনডেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’।

ওই সমীক্ষায় জানা যায়, তালেবানের কাবুল দখলের পর পাততাড়ি গুটিয়েছে ২৩১টি সংবাদ সংস্থা। চাকরি খুইয়েছেন ৬ হাজার ৪০০ জনেরও বেশি সাংবাদিক। আফগানিস্তানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দুর্দশা স্পষ্ট করে ওই সমীক্ষায় বলা হয়েছে, গ্রীষ্মকালের শুরুতে আফগানিস্তানে ৫৪৩টি সংবাদ মাধ্যমের অফিস ছিল। কিন্তু নভেম্বরের শেষে মাত্র ৩১২টি কাজ করছে। অর্থাৎ মাত্র তিন মাসে ৪৩ শতাংশ মিডিয়া আউটলেট বন্ধ হয়ে গিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ