শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

নিউইয়র্কে এক পুলিশের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ: হতে পারে কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: এবার মুসলিম বিদ্বেষের কারণে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, ওই কর্মকর্তার নাম রিগস কউংগস। অভিযোগ আনার পর ব্রুকলিনের ৭০ প্রিসেঙ্কটের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। আদালতে অপরাধ প্রমাণ হলে তার কারাদণ্ড হতে পারে।

রিগস কউংগসের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, তিনি গত জানুয়ারি মাসের মাঝামাঝি ব্রুকলিনের কেন্সিংটন এলাকায় মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন। এসময় সেখানে আগে থেকে অবস্থান করা আবু মোতালেব নামের এক মুসলিম ব্যক্তির ওপর হামলা করেন এই কর্মকর্তা।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, মোতালেবকে উদ্দেশ করে আল কায়দা, জঙ্গি, আইসিস-এসব শব্দ ব্যবহার করেন এবং ইসলাম ধর্মকে অবজ্ঞা করে গালিগালাজ করতে থাকেন।

এদিকে, প্রথমে আক্রমণের কথা অস্বীকার করলেও সিসি ক্যামেরার ফুটেজে মোতালেবের ওপর হামলার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন ব্রুকলিন ডিসট্রিক্ট অ্যাটর্নি এরিক গনজালেস। ব্রুকলিনের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। সূত্র-এনবিসি নিউজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ