শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

অবশেষে হিজাব নিষিদ্ধই হলো ভারতের কর্ণাটকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব আন্দোলনের কয়েকদিন পর ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র স্কুল ও বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করার রাজ্য কর্মকর্তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র এই রাজ্যের স্কুল ও কলেজে হিজাব নিষেধাজ্ঞা জারি সমর্থন করে বলেছে, ধর্মকে শিক্ষার বাইরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় মুসলমানেরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। কারণ এই সিদ্ধান্তের পর মুসলিম ছাত্রীরা আর স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না এবং তাদেরকে প্রতিদিনই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সামনে অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম ছাত্ররা বিক্ষোভ করলেও চরমপন্থি হিন্দুরা তাদের ওপর হামলা চালিয়ে বিক্ষোভকে ব্যাহত করার চেষ্টা করে।

এদিকে হিন্দুস্তান টাইমস লিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশকে ধর্মীয় সংগঠনগুলির কার্যকলাপের উপর নজরদারী করতে বলেছে, যাতে তারা দেশের ঐক্যের বিঘ্ন ঘটাতে না পারে।

ভারতীয় মুসলমানরা বহু বছর ধরে সেদেশের সরকার এবং এর রাজ্যগুলির নিয়ন্ত্রণ চরমপন্থি হিন্দুদের হাতে ব্যাপক ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ