শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

যে কারণে এরদোগানকে ধন্যবাদ জানালেন ন্যাটো প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টল্টটেনবার্গ তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা নিরসের সরাসরি কাজ করায় সোমবার টুইট করে এরদোগানকে ধন্যবাদ জানান ন্যাটো সেক্রেটারি।

টুইটে জেনস স্টল্টটেনবার্গ বলেন, রাশিয়া-ইউক্রেন সমস্যা সমাধানে ব্যক্তিগতভাবে এগিয়ে যাওয়ায় ও রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করায় আমি এরদোগানকে ধন্যবাদ জানিয়েছি। ইউক্রেনের প্রতি তুরস্কের যে সমর্থন রয়েছে সেটিকে আমরাও সমর্থন জানিয়েছি।

এরপর তুরস্কের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে জানানো হয় এরদোগান ও স্টল্টটেনবার্গ ফোনে কথা বলেন। দুই নেতা আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন নিয়ে তাদের মধ্যে কথা হয়।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমস্যা দূর করতে গত সপ্তাহে ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান।

২০২১ সালের শেষ দিক থেকে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ।

সূত্র: ডেইলি সাবাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ