শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

এবার হিজাবের সমর্থনে একতার ঘোষণা দিলেন ম্যানচেস্টার তারকা পল পগবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের হিজাব বিতর্ক এখন আর দেশটির গণ্ডিতে নেই। বিশেষ করে কর্নাটকের মান্ডা জেলার একটি প্রি-ইউনিভার্সিটি কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান খানকে হিজাব পরায় গেরুয়া হিন্দুত্ববাদীদের ধাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে বিভিন্ন দেশের মানবাধিকার ও নারী অধিকার কর্মীরা মুসকানের হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সাংবিধানিক অধিকারের প্রতি সমর্থন ও সংহতি জানাচ্ছেন।

এবার তাদের সঙ্গে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবা। কর্নাটকের হিজাব বিতর্কের ভাইরাল ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে মুসলিম মেয়েদের প্রতি সমবেদনা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যা ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

মুসলিম মেয়েদের হিজাব পরে প্রবেশ নিষিদ্ধ হয়েছে কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে। এই অবস্থায় একটি কলেজে হিজাব পরে শিক্ষার্থীদের প্রবেশ করতে না দেওয়ায় বিতর্ক আরও বেশি করে দানা বেধেছে। এই ইস্যু পৌঁছেছে আদালতে। কেন হিজাব পরে প্রবেশে বাধা তা নিয়ে এক শিক্ষার্থী আবেদন জানিয়েছিলেন কর্ণাটক হাইকোর্টে।

গত বুধবার ছিল সেই মামলার শুনানি। শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে আদালত। সংবিধানে আস্থা রাখার কথা জানিয়েছেন বিচারপতি। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে স্কুল-কলেজ তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ