শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

মুসলিমদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন আফ্রিকান যুবক কুয়াদিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম সহপাঠীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন ২৬ বছর বয়সী আফ্রিকান আইভরিকোস্ট যুবক অ্যানিস্টাইড কুয়াদিও।

বৃহস্পতিবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় জেলা কুতাহইয়ার দারুল ইফতার প্রধান মুফতি হুসাইন দেমিরতাসের হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় তার তুর্কি মুসলিম বন্ধুরা উপস্থিত ছিলেন।

ইসলাম গ্রহণের পর আগের নাম বদলে নিজের নতুন নাম রেখেছেন ইবরাহিম। পরে মুফতি হুসাইন দেমিরতাস নওমুসলিম ইবরাহিমকে তুরস্কের ধর্ম বিষয়ক দফতর থেকে ফরাসি ভাষায় প্রকাশিত বেশ কিছু ইসলামী বই উপহার দেন।

পশ্চিম আফ্রিকা উপকূলের আইভরিকোস্ট থেকে তুরস্কে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন ২৬ বছর বয়সী নওমুসলিম ইবরাহিম। কুতাহইয়ার দুমলুপিনার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগে তিনি অধ্যয়ন করছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ