শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

সিরিয়ায় চলমান হামলা বন্ধে ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলের অব্যাহত হামলা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এ ধরনের হামলায় উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।

১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করার পর থেকে দু’পক্ষ কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। ওই মালভূমি থেকে সিরিয়ার ওপর নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার পর এ ধরনের হামলা বেড়ে গেছে। সূত্র : পার্সটুডে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ