শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় জড়িত ৭ ব্রিটিশ ও ১ মার্কিন নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত দুই মাসে আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় অন্তত আটজন পশ্চিমা নাগরিককে গ্রেফতার করেছে তালেবানরা। যাদের মধ্যে ৭ জন ব্রিটিশ নাগরিক এবং ১ জন মার্কিন নাগরিক।

গতকাল শনিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে দেশটির কিছুসংখ্যক নাগরিককে গ্রেফতারের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে বিবিসির একজন সাবেক সংবাদদাতা আছেন। ইতমধ্যে বিষয়টি আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এ বিবৃতির এক দিন আগেই দুজন বিদেশি সাংবাদিককে আটক অবস্থা থেকে ছেড়ে দেয় তালেবান।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানে আটক বেশ কয়েক ব্রিটিশ পুরুষের পরিবারকে আমরা সহায়তা দিচ্ছি।’

তবে ঠিক কতজন ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে আটক আছেন, আর কে বা কারা তাদের আটক করেছে, সে সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে কয়েক ব্রিটিশ নাগরিকের আটক হওয়ার বিষয়টি যুক্তরাজ্যের কর্মকর্তারা প্রতিটি সুযোগে তালেবানের কাছে উত্থাপন করেছেন। এমনকি সম্প্রতি যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল যখন কাবুল সফর করে, তখনো বিষয়টি তালেবানের কাছে তোলা হয়।

কাতারে অবস্থিত যুক্তরাজ্যের আফগান মিশনের প্রধান হুগো শর্টারের নেতৃত্বে একটি ব্রিটিশ প্রতিনিধিদল গত সপ্তাহের শুরুতে কাবুল সফরে যায়। সেখানে তারা তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করে।

হুগো শর্টার বলেন, কাবুল সফরকালে তিনি আফগানিস্তানের মানবিক সংকটের পাশাপাশি দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যে অভিযোগ আছে, তা নিয়ে তালেবান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

২০ বছরের বিদেশি দখলদারির পর আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের মধ্য দিয়ে গত বছরের মধ্য আগস্টে দেশটির ক্ষমতা তালেবানের হাতে যায়।

ক্ষমতা দখলের পর গত সেপ্টেম্বরে সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান। কিন্তু তালেবানের এ সরকারকে বিশ্বের অনেক দেশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে তালেবান জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানকে বিভিন্ন পূর্বশর্ত দিচ্ছে পশ্চিমারা। সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ