শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

‘নারীরা হিজাব পরেন না বলেই ভারতে ধর্ষণ সবচেয়ে বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকে চলমান হিজাব-বিতর্কের মধ্যেই পরিস্থিতি যেন আরও উসকে দিল রাজ্যে কংগ্রেস বিধায়ক জমির আহমেদের মন্তব্য।

তিনি বলেন, ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি, কারণ বেশির ভাগ নারী হিজাব পরেন না। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে গতকাল রোববার জমির আহমেদ বলেন, ‘ইসলামে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।’

কংগ্রেস নেতা জমির আহমেদ আরও বলেন, ‘ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক নারীই হিজাব পরেন না।’ কংগ্রেস বিধায়ক জমির আরও বলেন, ‘হিজাব পরা বাধ্যতামূলক নয়। যাঁরা নিজেদের রক্ষা করতে চান, তাঁরা হিজাব পরেন। যে নারী নিজের সৌন্দর্য দেখাতে চান না, তিনি হিজাব পরেন। এটা আজকের নয়, বহু পুরোনো রীতি।’

কর্ণাটকে উদুপি-তে মুসলিম ছাত্রীরা হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবেন না—এমন নোটিশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কর্ণাটকের স্কুল-কলেজের সে আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা গড়িয়েছে। উদুপি’র সরকারি কলেজে ছয় ছাত্রী এ নিয়ে প্রথম আন্দোলন শুরু করেন।

এরপর কর্ণাটকের স্কুল-কলেজে ছড়িয়ে পড়ে এ আন্দোলন। এর বিপরীতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো শিক্ষাঙ্গনে গেরুয়া চাদর বা উত্তরীয় ব্যবহার শুরু করে। আজ সোমবার হিজাব-বিতর্কে একাধিক মামলার শুনানি রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ