শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

যে শহরে নিষিদ্ধ ‘ভ্যালেন্টাইনস ডে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহর কর্তৃপক্ষ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে (বিশ্ব ভালোবাসা দিবস) উদযাপন নিষিদ্ধ করেছে।

'ইসলামি মূল্যবোধের পবিত্রতা রক্ষায়' সেখানকার সব হোটেল, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্র গুলোকে এ দিনটি উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তে তরুণ যুগলদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন বিষয়ক যেকোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শহরটির মেয়র আমিনুল্লাহ উসমান বলেন, ইসলামি মূল্যবোধের পবিত্রতা রক্ষা এবং ইসলামি আইন শক্তিশালী করতে আমরা জনগণকে জানাচ্ছি যে, ভ্যালেন্টাইনস ডে ইসলামি আইন পরিপন্থী এবং আচেহ’র সংস্কৃতির সঙ্গে যায় না।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ। শহরটিতে অন্তত ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস। মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়। সেখানে জুয়া, ব্যাভিচার, বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক, সমকামিতা প্রভৃতির জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ