শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

প্রথমবারের মতো মাথায় ইহুদি টুপি পরে মুসলিম দেশ বাহরাইনে ইসরায়েলি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট প্রথম রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইন পৌঁছেছেন।

এ সফরে তিনি দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আলে খলিফার সঙ্গে বৈঠক করবেন। বেনেট বাহরাইন পৌঁছানোর আগে তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের এক বছরের বেশি সময় পর ইসরায়েলের প্রধানমন্ত্রী মানামা সফর করছেন। ইসরায়েল ও বাহরাইনের মধ্যে এটিই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের সফর।

ইসরায়েল এবং বাহরাইনের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উপায় নিয়ে বিশেষ করে কূটনীতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা জোরদার করেছে। এর মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বাহারাইন সফর করছেন।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাহরাইনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, অন্যদিকে আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরাইল। এছাড়া সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠিত না হলেও তেল আবিব ও রিয়াদের মধ্যে গোপন সম্পর্ক দিন দিন বাড়ছে।

ইসরায়েল থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে নাফতালি বেনেট সাংবাদিকদের বলেন, তার এই সফর শুভেচ্ছার বার্তা ছড়িয়ে দেবে এবং অভিন্ন হুমকির বিরুদ্ধে অংশীদারিত্বমূলক অবস্থানের কথা তুলে ধরবে।

এ কথার মধ্যদিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মূলত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ইঙ্গিত করেছেন। বাহরাইন এবং ইসরাইল দু'দেশই ইরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর এর সদর দপ্তর অবস্থিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ