শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

তামাক ব্যবহার শূন্যের কোঠায় আনতে অ্যাপ চালু করল ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে তামাকজাত পণ্যের ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসতে ‘কুইট টোবাকো অ্যাপ’ চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই অ্যাপ চালু করা হয়েছে। সিগারেট ও ধোঁয়াবিহীন যাবতীয় তামাক পণ্য ছাড়তে চান যারা তাদের সহায়তা করবে অ্যাপটি।

ভারতের দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, তামাক যেকোনও রূপেই প্রাণঘাতী। ক্ষতিকারক জেনেও বিভিন্ন কারণে ছাড়তে অক্ষম এমন মানুষকে তামাক ত্যাগ করতে সহায়তা করার জন্য এই অ্যাপের মতো উদ্ভাবনী পদ্ধতির খুব প্রয়োজন।

এই অ্যাপটি ধূমপান ছাড়তে চাওয়া ব্যক্তিদের ধূমপানে আসক্তি কমানো, ধূমপান ছাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণসহ বিভিন্ন মানসিক সহায়তা দেবে বলেও জানিয়েছেন তিনি।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ‘২০০০ সালের পর থেকে গত ২১ বছরে বিশ্বের যেসব অঞ্চলে দ্রুতহারে ধূমপায়ীর সংখ্যা কমেছে, সেসবের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারতের দক্ষিণপূর্ব এশিয়া। কিন্তু এখনও এই অঞ্চলে ধূমপায়ীদের শতকরা হার বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক বেশি। দক্ষিণপূর্ব এশিয়ায় ধূমপান বন্ধে সম্প্রতি শুরু হওয়া ‘ধূমপান ছাড়তে দৃঢ়প্রতিজ্ঞ’ প্রচারাভিযানের আওতায় এই অ্যাপটি আনা হয়েছে।’

তামাক বিশ্বের প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় ৮০ লাখ মানুষ ধূমপানের কারণে মারা যায়। সূত্র: এনডিটিভি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ