শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

সৌদি বাজারের সব খাবারই হালাল বলে ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবের বাজারে থাকা কিছু খাদ্য পণ্যে অ্যালকোহলের উপস্থিতি অস্বীকার করে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বারোপ করে বলেছে, দেশের বাজারে সমস্ত খাবারই হালাল।

ওরিও পণ্যটিতে অ্যালকোহল রয়েছে কিনা সে সম্পর্কে একজন সৌদি নাগরিকের প্রশ্নের জবাবে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে।

প্রশ্নটি টুইটারে পোস্ট করা হয়েছে এবং ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া পেয়েছে। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিক্রিয়া হিসাবে একটি বিবৃতি জারি করতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদির বাজারে সব খাদ্যসামগ্রী হালাল এবং সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সব খাদ্যপণ্যের ওপর নজরদারি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, খাদ্য ও ওষুধ প্রশাসন সমস্ত খাদ্য পণ্যের জন্য বিদ্যমান নির্দেশিকা মেনে চলার উপর জোর দেয় এবং সেগুলি সঠিকভাবে প্রয়োগ করা হয়েছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত করা হয়।

এই প্রশ্নটি ছিল, ওরিওতে কি অ্যালকোহল আছে নাকি নেই?" পরে এটি সৌদি সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করা হয়, কায়রো ২৪ ওয়েবসাইট এটি সম্পর্কে বন্ধ প্রকাশ করে।

ওরিও ইন্টারন্যাশনাল কোম্পানির উদ্ধৃতি দিয়ে কায়রো ২৪ ওয়েবসাইট বলেছে: এই কোম্পানির পণ্য হালাল কি না, তা নির্ভর করে পণ্যটি কোন দেশ উৎপাদন করেছে তার শংসাপত্রের উপর। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ