শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

আফগানদের অর্থ নিয়ে ডাকাতের মতো আচরণ করছে আমেরিকা: চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানবিক বিপর্যয়ের মুখে থাকা আফগানিস্তানের রিজার্ভকৃত অর্থ জব্দ করে তাদের সাথে ডাকাতের মতো আচরণ করছে যুক্তরাষ্ট্র, বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

এ সময় দস্যুদল আর ওয়াশিংটনের আচরণের মাঝে দৃশ্যত কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। খবর আনাদোলুর।

গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আফগান জনগণের মতামতকে অগ্রাহ্য করে জোরপূর্বক জব্দকৃত অর্থ অনেকটা নিজের পকেটের টাকার মতো যথেচ্ছা ব্যবহার করছে ওয়াশিংটন প্রশাসন। আফগান জনগণের ভোগান্তি এভাবে আরও বাড়ানো কোনোভাবেই উচিত হচ্ছে না তাদের।

উল্লেখ্য, সম্প্রতি এক আদেশে আফগানিস্তানের আটককৃত রিজার্ভ ৭০০ কোটি ডলারের অর্ধেক অর্থ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ আদেশের পরই কাবুলসহ সমগ্র আফগানিস্তানের রাস্তায় বিক্ষোভ করেছে সাধারণ আফগানরা।

এদিকে এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন জানিয়েছেন, জব্দকৃত রিজার্ভের অর্থ আমেরিকা ফেরত না দিলে দেশটির ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে তালেবান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ