শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিবন্ধন ছাড়াই যেভাবে নেওয়া যাবে করোনা ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার টিকা নিতে এতদিন নিবন্ধন বাধ্যতামূলক ছিল। নিবন্ধনের পর মোবাইলে এসএমএস এলে তারপর টিকা নেওয়া যেত।

তবে করোনার টিকা নিতে এখন আর নিবন্ধনের প্রয়োজন নেই। এমনিতেই টিকা নেওয়া যাবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের নিবন্ধন ছাড়াই টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার দুপুর ২টায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা জানান।

তিনি জানান, দেশের সব হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো কাগজপত্র না থাকলেও শুধু মোবাইল নম্বর দিয়ে প্রথম ডোজের টিকা নেওয়া যাবে। টিকা নেওয়ার পর একটি কার্ড দেওয়া হবে। সেই কার্ড তার টিকা নেওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে। পরে ওই কার্ডের তথ্য দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি বলেন, আগামী ২৬ তারিখ পর্যন্ত প্রথম ডোজের কার্যক্রম এক টানা চলবে। ২৬ তারিখের মধ্যে দেশের সব মানুষের কাছে আমরা প্রথম ডোজের টিকা পৌঁছে দেব। ২৬ তারিখ যদি এক কোটির বেশি মানুষও টিকা নিতে আসেন, সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের টিকার কোনো ঘাটতি নেই

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ