শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে নিহত ৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাজিলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী রিও ডি জেনিরোর উত্তরের পাহাড়স্থ পেট্রোপলিস শহরে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

এতে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষণে সৃষ্ট বন্যার পানির প্রবল বেগে শহরটির আশপাশের এলাকার বাড়িঘর ধসে গেছে এবং রাস্তায় থাকা অনেক গাড়ি পানিতে ভেসে গেছে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া এলাকার একটিতে পানির প্রবল বেগে অন্তত ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র জরুরি সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।

এদিকে, ঘটনার পরপরই উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। ব্রাজিলের সিভিল ডিফেন্স এক টুইটে বলেছে, এখন পর্যন্ত ২৪ ব্যক্তিকে জীবিত উদ্ধার এবং ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় থাকা দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য তিনি তাৎক্ষণিক সাহায্যের ব্যবস্থা করবেন।

পর্যটকদের জন্য পেট্রোপলিস জনপ্রিয় একটি গন্তব্য। একসময় ব্রাজিলের সম্রাট গ্রীষ্মকাল এলে পাহাড়ি এই শহরটিতে এসে থাকতেন। তবে এই এলাকাটি ভূমিধসপ্রবণ। ২০১১ সালে সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছিল পেট্রোপলিস ও এর আশপাশের শহরে। ওই সময় ৯ শতাধিক মানুষ নিহত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ