শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘রাজনীতির নামে অপরাজনীতি চাই না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজনীতির নামে অপরাজনীতি চাই না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

তিনি বলেন, ‘বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো তাহলে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সম্পৃক্ত হতো। যদিও এ কমিটিতে কোনো নাম দিচ্ছে না তারা। বিএনপি সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। যা জাতি এখন বুঝে এবং জানে।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ