শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ বাড়িঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আয়ারল্যান্ডে একজন মারা গেছেন। ইংল্যান্ডের উইল্টশায়ারে একটি গাছ উপড়ে গাড়ির উপর পড়ে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসর।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিসের কবল থেকে বাঁচতে যুক্তরাজ্য জুড়ে লাখ লাখ মানুষকে আগেই ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছিল।

ঘূণিঝড় ইউনিস কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বেগে আঘাত হেনেছে বলে দাবি করা হচ্ছে।

যদি তাই হয় তবে ১৯৭৯ সালের পর এটা হবে যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। সেবার ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়।

শুক্রবার ঝড়ের মধ্যে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টিতে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া, টেমস ভ্যালিতে তীব্র গতির বাতাসের ধাক্কায় ছাদ থেকে উড়ে আসা বস্তুর আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুইটি আলাদা জায়গায় বাতাসে উড়ে আসা বস্তুর আঘাতে দুই ব্যক্তি আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনেক জায়গায় রেললাইনের উপর গাছ উপড়ে পড়ে বা অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেল কোম্পানি এ সময় জনগণকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

বিবিসি ওয়েদারে বলা হয়, ঝড় ইউনিস খুব সম্ভবত গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হতে যাচ্ছে।

ঝড়ের কারণে চারশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়ের কবলে পড়লো যুক্তরাজ্য; দিনকয়েক আগেই ঝড় ডাডলি স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের অনেক এলাকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ফেলে গিয়েছে কয়েক হাজার ঘর বাড়ি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ