বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


শুধু খোলা মাঠ, বাবরির বিকল্প মসজিদ কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বোর্ডটা না থাকলে একবারের জন্যেও বুঝতে পারতাম না, এখানেই তৈরি হবে বাবরির বিকল্প মসজিদ।

এই বোর্ডেই দেখানো হয়েছে ভবিষ্যতে কী হবে। বিশাল একটা মাঠের মধ্যে নতুন রঙ করা একটা মাজার। তার আশে পাশে সামনে পিছনে শুধু মাঠ। একদিকে ছোট আমবাগান। এক সারি শালগাছ।

গেট বলে কিছু নেই। দশফুটের একটা রাস্তা দিয়ে ধন্নিপুর গ্রামে পৌঁছে দুই পাশে দুইটি বোর্ড না থাকলে বুঝতেই পারতাম না, এই সেই ২০ বিঘে জমি, যার দিকে তাকিয়ে পুরো দেশ।

কারণ, এখানেই গড়ে উঠবে বাবরির বিকল্প মসজিদ, সঙ্গে হাসপাতাল, কলেজ। মসজিদের পাশেই থাকবে দরগা। বোর্ডে ভবিষ্যতের মসজিদ কমপ্লেক্সের সুদৃশ্য ছবি লাগানো।

কিন্তু ওই ছবিটুকুই সার। গেটহীন চত্বরে ঢুকলেই দেখা যাবে, দুই পাশে গোটাকয়েক ছাগল বাঁধা আছে। ঘাসের মাঠ পেরিয়ে গেলে দেখতে পাওয়া যাবে কিছুটা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। আগে এই জমি ছিল কৃষি মন্ত্রকের কাছে। তারাই বীজতলা বানিয়ে চাষ করত।

চারদিকে তাকালে এই ধুধু মাঠ, বীজতলা, ছোট আমবাগান দেখতে দেখতে প্রশ্ন জাগে, মসজিদ কই? বাবরির বিকল্প মসজিদ? যে মসজিদ নিয়ে বিতর্ক কম হয়নি।

অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কো‌অর্ডিনেশন কমিটির নেতা ও আইনজীবী জাফরইয়াব জিলানি, এআইএমআইএম নেতা ও সাংসদ ওয়েইসি আগেই বলেছেন, তারা সরকারের দেয়া জমিতে মসজিদ করার পক্ষে নন।

সুন্নি ওয়াকফ বোর্ড এই জমিতে মসজিদ বানাতে রাজি হয়েছে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন তৈরি হয়েছে। তারাই মসজিদ, কলেজ, হাসপাতাল করবে। পুরো জমির বিভিন্ন পাশে গোটা চারেক বোর্ড লাগিয়েই আপাতত কাজ সেরেছে তারা। এই ধন্নিপুর ও তার আশপাশের গ্রাম হলো সুন্নিপ্রধান।

কেন, হাসপাতাল, কলেজ? ধন্নিপুরে শুধু মসজিদ হবে না, সঙ্গে থাকবে একটা হাসপাতাল, কলেজ। ধন্নিপুরের মানুষ হাসপাতাল, কলেজের দাবি নিয়েই বেশি সোচ্চার।

ইসলাম খানের বাড়ি ঠিক প্রস্তাবিত মসজিদের উল্টোদিকে। তিনি বলছিলেন, মসজিদ আমাদের গ্রামে আছে। তাই আরেকটা ছোট করে মসজিদ হতে পারে। কিন্তু এখানে বড় করে হাসপাতাল ও কলেজ দরকার। ইসলাম জানিয়েছেন, কারো গুরুতর অসুখ করলে লখনউ নিয়ে যেতে হয়। আর গ্রামে মেয়েদের জন্য ক্লাস এইট পর্যন্ত স্কুল আছে। আর একটা প্রাইমারি স্কুল আছে। তাই তাদের দরকার কলেজ ও হাসপাতাল।

ইসলাম খান যখন এই কথা বলছেন, তখন সাইকেল থামিয়ে যাদবজি তাকে সমর্থন করে বললেন,আমাদের এখানে হিন্দু-মুসলম