শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল— ১০ টাকায় চাল খাওয়াবে। বিনাপয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো— ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।’

ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের এক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কৃষক সফিউদ্দিন একটা প্রতীক, সিম্বল। বর্তমানের ভোটারবিহীন, ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের বিরুদ্ধে সফিউদ্দিনের আত্মহত্যা একটা প্রতীকী আত্মহনন। সফিউদ্দিনের আত্মহননের মধ্য দিয়ে দেশের আত্মার আত্মহনন হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে তারা যে ত্রাশের রাজত্ব কায়েম করেছে, তারা যে লুটপাটতন্ত্র কায়েম করেছে, ফলে যে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছে কৃষক শফিউদ্দিনের আতহত্যার তারই প্রতিবাদ।

মির্জা ফখরুল বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সবাই এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।

প্রতিবাদসভায় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ