শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

‘নীরবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের এক শীর্ষ রাজনীতিবিদ জানিয়েছেন, দেশটির তালেবান সরকার নীরবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে।

আজ মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ কর্মকর্তা আনাস হাক্কানি বলেন, নীরবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকার। বিশ্বের বিভিন্ন দেশের মৌন স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আফগানিস্তানের রাজনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছে।

তিনি বলেন, নীরবে বিশ্বের বিভিন্ন দেশের এমন স্বীকৃতি পাওয়ার বিষয়টি হলো আফগান সরকারের রাজনৈতিক প্রচেষ্টার ফল। বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেকগুলো দেশের দূতাবাস খোলা হয়েছে।

এছাড়া বিশ্বের অনেক দেশে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার তাদের দূতাবাস খুলেছে। এ বিষয়গুলো হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়ার অংশ।

এছাড়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে হওয়া একটি জনসমাবেশে স্থানীয় উপজাতীয় নেতা ও কর্মকর্তাদের সামনে বক্তব্য দেয়ার সময় আনাস হাক্কানি বলেন, আফগানিস্তানে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর অবস্থানের পরেও দেশটির জাতীয় মূল্যবোধের কোনো ক্ষতি করা যাবে না।

এছাড়া তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের শীর্ষ নেতা যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তা মান্য করতে হবে দেশটির নিরাপত্তা বাহিনীকে। এরপরেও যদি কোনো আফগান তাদের গোষ্ঠীতে অথবা গ্রামে কোনো সমস্যায় পড়েন তাহলে তারা তালেবান কর্তৃপক্ষের শরণাপন্ন হবেন। সূত্র: তোলো নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ