শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া সবাই ঢাকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জন মারা গেছেন। এই সময়ে মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ৫ জনসহ দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। এই বিভাগে এ পর্যন্ত ১২ হাজার ৭৩৫ জন করোনা রোগী মারা গেছেন। মৃত্যুর হার ৪৩ দশমিক ৯২।

এদিকে ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

এই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনে। ২৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৮০৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ২৪ হাজার ৯৬৮ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৬০ লাখ ৮ হাজার ৩০২ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ