শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

ইউক্রেন হামলার নিন্দা জানালেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের উপর রাশিয়ার হামলার দাম তাদেরকে চোকাতে হবে বলে ঘোষণা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

এই হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করলেন তিনি। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর থেকেই যুদ্ধ শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে।

ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেই আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেনে যেই ধ্বংসযজ্ঞ শুরু হচ্ছে, তার জন্য গোটা বিশ্ব দায়ী মানবে রাশিয়াকেই।

বাইডেন বেশ স্পষ্ট করেই জানিয়ে দেন ইউক্রেনে যে ভাবে বিনা প্ররোচনায় এবং অকারণে সেনা অভিযানের ঘোষণার করেছে রাশিয়া, তার মূল্য পুতিনকে দিতে হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার যে কোনও সময় বাইডেন আমেরিকার নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তা দেবেন, সেখানেই তিনি ঘোষণা করবেন এ ব্যাপারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ