শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

ফের বাড়ল করোনায় মৃত্যু-আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব কিছুটা কমেছিল। তবে গত কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় বাড়ছে আতঙ্ক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ লাখ ৩৯ হাজার ৩৬৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৫৫৯ জনের।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ১৬ লাখ ২৩ হাজার ৮২৪ জন। একই সময়ে মৃত্যু হয় ৮ হাজার ৬৫৮ জনের। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন আরও ১২ লাখ ৪৮ হাজার ৪৫০ জন। একই সময়ে মৃত্যু হয় আরও ৬ হাজার ১৭৩ জনের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৬৩৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৩৫ হাজার ৮১২ জনে। আর সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ২৭৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখ ৭২ হাজার ৪০৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৫৩০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ৮০ হাজার ৫০৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৯৫৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৫০২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৪৯০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ