শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান চালানোর দ্বিতীয় দিনে দেশটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আজ শুক্রবার সিএনএনের খবরে এ কথা জানানো হয়েছে।

এর আগে আজ এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে জানায়, রাশিয়া আলোচনায় বসতে রাজি আছে।

বেলারুশের রাজধানী মিনস্কে এই আলোচনা হতে পারে।

পেসকভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আলোচনার আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিনিধি দল পাঠাতে পারেন। প্রতিনিধি দলে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা থাকবেন। এই প্রতিনিধি দল ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে আজ এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। রুশ ভাষায় দেওয়া ওই বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি আবারও রাশিয়ার প্রেসিডেন্টকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা আলোচনার টেবিলে বসি। মানুষের প্রাণহানি বন্ধ করি। ’ তিনি আরো বলেন, রাশিয়ার ওপর বিভিন্ন দেশের অবরোধ আরোপের বিষয়গুলোসহ সবকিছু এই আলোচনায় আসবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ