শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

টিকা সনদ না থাকলে দোকানপাট বন্ধ করে দেওয়ার ঘোষণা মেয়র আতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গণহারে করোনা প্রতিরোধের টিকাদান চলছে। আগে টিকা নিতে অনেক কাগজপত্র দেখাতে হতো। কাগজপত্র নেই, হারিয়ে গেছে এইসব অজুহাতে অনেকেই টিকা গ্রহণ করেনি। এখন এসব কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। একটা ফোন নাম্বার থাকলেই টিকা পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সবাই টিকা নিন। বন্ধের দিনগুলাতেও আমাদের টিকা কেন্দ্র খোলা।’

এ সময় তিনি বলেন, ‘এতো সহজ করার পরেও যারা কোনো প্রকার টিকা নেবেন না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ এমন কি যে সব দোকানপাটের মালিক ও কর্মচারী অন্তত একডোজ করোনা টিকা গ্রহণের প্রমাণপত্র দেখাতে পারবে না তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে।’

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দক্ষিণখানের কসাই বাড়ি রেলগেইট এলাকায় একটি গণটিকা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘২৬ তারিখের পর বন্ধ হয়ে যাবে প্রথম ডোজ টিকা প্রদান। তাই যারা কোনো ডোজই নেননি, আগামীকালের মধ্যে প্রথম ডোজটা নিয়ে নিন।

টিকা নিলে টাকা লাগে না, কেউ ক্ষতিগ্রস্ত হয় না বরং পরিবার ও দেশের মানুষ সুরক্ষিত থাকে। নিজের ও অন্যের সুরক্ষা নিশ্চিত করতে সবার টিকা নিতে হবে বলে নিতে মন্তব্য করেন ।

মেয়র মোঃ আতিকুল ইসলাম আজ সকাল থেকে অঞ্চল-১, ৭ ও ৮ এলাকায় স্থাপিত ডিএনসিসির টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘সাধারণত শুক্রবারে টিকা প্রদান বন্ধ থাকে। কিন্তু বিভিন্ন পেশার মানুষ সপ্তাহের অন্যান্য দিনগুলোয় ব্যস্ত থাকায় তাদের কথা বিবেচনায় করে শুক্রবারেও উত্তর সিটি কর্পোরেশনের অফিস খোলা রাখা হয়েছে। এতে সাড়া মিলেছে।’

এ সময় আগামীকাল শনিবারও গণটিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে ৫৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে বুথ রয়েছে ৪শ ৮৬টি। কোনো ধরনের নিবন্ধন ছাড়াই কেন্দ্র গুলোতে টিকা পাওয়া যাচ্ছে। টিকা শেষে টিকা গ্রহিতাকে টিকার সনদও প্রদান করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ