শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মসজিদুল হারামের প্রত্যেকটি দৃশ্যই নতুন গল্প বর্ণনা করে: এক ফটোগ্রাফারের অভিব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি ফটোগ্রাফার মোহাম্মদ আদ-দাহাসি। ১০  বছর ধরে মক্কা মুকাররমা এবং মসজিদুল হারামে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। তিনি বলেছেন, তিনি যখনই কোন ছবি তোলেন তার ইচ্ছে এবং চেষ্টা থাকে এই ছবির মাধ্যমে যেন মানুষের কাছে  নতুন বার্তা পৌঁছে।

আলারাবিয়া ডটনেটকে তিনি  বলেছেন, মক্কা ও হারামের ছবি এবং সেখানকার ইসলামী স্থাপত্যের দৃশ্যগুলো সত্যিই সমগ্র বিশ্বের জন্য শান্তির বার্তা বহন করে।

মোহাম্মদ মোহাম্মদ আদ-দাহাসি বলেন, ছবি তুলতে গিয়ে এখানে প্রত্যেকদিন নতুন কিছু চোখে পড়ে। কখনো হারাম শরীফের অবর্ণনীয় সৌন্দর্য, কখন ইবাদতকারীদের প্রাণবন্ত আকুতি।

ইবাদতকারীদের প্রাণবন্ত আকুতি দেখে কখনো কখনো দ্বিধায় পড়ে যাই, কার আকুতি আর প্রার্থনাকে প্রাধান্য দিব বিষয়টি নিয়ে।

তিনি আরো বলেন, যতই ছবি তুলিনা কেনো প্রত্যেকটি ছবি আগেরটি থেকে ভিন্ন মনে হয়। মসজিদুল হারামের প্রত্যেকটি দৃশ্য একটি  নতুন গল্প বর্ণনা করে। প্রত্যেকটি ছবির আবেদন অন্যটির থেকে ভিন্ন।

কিছু কিছু ছবি তো হতবাক করে দেয়, কারণ তার বর্ণনাভঙ্গি অন্যগুলোকে ছাড়িয়ে যায়।

কাবা শরীফের উপর চাঁদ, সূর্য এবং বৃষ্টি বর্ষণ-এর ছবিও নিজের ক্যামেরাবন্দি করেছেন মোহাম্মদ মোহাম্মদ আদ-দাহাসি।

 

 

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ