শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

‘নিজেদের ভেতর ঐক্য আনতে গীবত, পরনিন্দা ও শত্রুতা ছাড়তে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আল্লাহ তায়ালা মুফতি ফজলুল হক আমিনী রহ. কে যেভাবে ইলমী আমলী বিষয়ে দৃঢ়তা ও সাহসিকতা দিয়েছিলেন ঠিক তেমনি দুনিয়াবী বিষয়গুলোতেও সাহসিকতা দিয়েছিলেন। যখন কেউ সাহস দেখাতে পারছিল না, এমন মুহূর্তে তিনি এক হরতাল এতে পুরো দেশে যানবাহন চলাচল বন্ধ হয়েছিল’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার প্রিন্সিপাল শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আবনায়ে জামেয়া লালবাগ-এর উদ্যোগে আয়োজিত মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জীবন কর্ম-অবদান-শীর্ষক জাতীয় কনফারেন্সে এসব বলেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি আরো বলেন, এক সময় ছাত্ররা লালবাগ মাদ্রাসায় পড়াকে COxVCHV করতো। পাকিস্তান আমলে যেমন মানুষ বাংলাদেশ বলতে শুধু ঢাকা বুঝতো, ঠিক তেমনই এক সময় মাদ্রাসা বলতে শুধু লালবাগ মাদ্রাসা ক বোঝানো হতো। আমার সৌভাগ্য আমি এখানে পড়ার সুযোগ পেয়েছি। সদর সাহেব আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.- এর জিম্মায় আমার ভাই আমাকে তুলে দিয়েছিলেন।

মুফতি আমিনী রহমাতুল্লাহ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তিনি আমার বড় ভাই ও মুরুব্বী ছিলেন।

এ সময় তিনি বলেন, ‘আত্মবিশ্বাস না থাকলে কেউ কখনো নিজের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারে না। বর্তমানে আমাদের আত্মবিশ্বাস কমে গিয়েছে। মানুষ বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে দেয় আমরা সেগুলো বিশ্বাস করে নেই’।

তিনি বলেন, ‘আমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নিজেদের মধ্যে ঐক্য আনতে হবে। এজন্য একে অপরের গীবত, পরনিন্দা ও শত্রুতা থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কেউ ওলামায়ে কেরাম ও ইসলামী অঙ্গনের ক্ষতি করতে পারবে না ‘।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ