শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

রাশিয়ার সরকারি দপ্তরে সাইবার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনসহ ৬টি ওয়েবসাইট সাইবার হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

শনিবার রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ কথা জানান তিনি। এছাড়া রাশিযার বিভিন্ন টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজানো হচ্ছে বলে দাবি করা হয়। খবর ইন্ডিপেনডেন্ট ও সিএনএনের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বার বার সাইবার হামলা চালানো হচ্ছে।

রাশিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, হ্যাকাররা টিভি চ্যানেল হ্যাক করে সেখানে ইউক্রেনের গান বাজাচ্ছে। বৃহস্পিতবার রাশিয়ার বিভিন্ন সরকারি ওয়েবসাইট বেশ কয়েক ঘণ্টা অফলাইনে ছিল। আর এটি আরও বেশি হচ্ছে যখন রাশিয়া ইউক্রেনে পরোদমে হামলা শুরু করে।

ইউক্রেনে হামলার সময় থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আন্তঃসম্পর্ক, মন্ত্রীপরিষদ এবং নিরাপত্তা সেবার ওয়েবসাইটগুলো ডাউন হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ