শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘গত দু-তিনটি নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন আরও কঠিন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, গত দু-তিনটি নির্বাচনের চেয়ে আগামী নির্বাচনে আমাদের আরও কঠিন পরীক্ষা দিতে হবে। গত নির্বাচনে আমরা সহজে জিতেছি। এবার অতটা সহজ হবে না। চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল মনে করবেন না। তারা সব ধরনের শক্তি নিয়ে মোকাবিলা করবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে গড়ে তুলতে হবে। ত্যাগী নেতারা সম্মেলনে জায়গা পাবে। ত্যাগী নেতাদের কোনঠাসা করে রাখা যাবে না। মনে রাখবেন দুঃসময়ের কর্মীরাই দলের বন্ধু। তারাই যেন দলের পদে থাকে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্ব ইজারা দেয় না। যতোদিন কর্মী ও জনগণের আস্থা থাকবে ততদিন নেতৃত্ব দিতে পারবেন। দল করবেন আর নিয়ম মানবেন না সেটা হতে পারে না। অনিয়ম করে দলের মনোনয়ন দেবেন সেদিন চলে গেছে। মানুষের ভালাবাসায় আওয়ামী লীগ টিকে আছে। আধুনিক রাজনৈতিক সংগঠন হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিচিতি পেয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

সংগঠনের মধ্যে ছোট-খাট বিরোধ মিটিয়ে দলকে সুসংগঠিত করা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে হাক-ডাক দেয়। কিন্তু আগামী নির্বাচনে তাদের নেতৃত্ব দেবে। বিজয়ী হলে কে হবে প্রধানমন্ত্রী? তাদের দুই নেতাই তো দণ্ডপ্রাপ্ত। নির্বাচন করা বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের নেই। বিএনপি অলরেডি নির্বাচনের অযোগ্য হয়ে পড়েছে। দুর্নীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেখ হাসিনাই আগামী নির্বাচনের বাংলাদেশের জনগণের আস্থা ও ভালসাবার জায়গা। শেখ হাসিনার চেয়ে যোগ্য ও জনপ্রিয় নেতা একজনও নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি সুসংগঠিত নির্বাচন করার যোগ্যতা আওয়ামী লীগেরই আছে। শেখ হাসিনার মতো সুদক্ষ নেতৃত্ব আওয়ামী লীগে রয়েছে। তার সততা ও যোগ্যতা এবং কর্যক্রমই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ