শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দুই দেশের (বাংলাদেশ, ভারত) কোনো বিভেদ নেই। তারা একে অপরের চিরসাথি। সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না। একই ভাষায় কথা বল দুই দেশ আন্তরিকতা ও ভালোবাসায় ভরপুর। দুই বাংলার সম্পর্কের সীমানা কাঁটাতার দিয়ে ভিন্ন করা যায় না।

সোমবার কান্ট্রি বাংলাদেশ থিমে আয়োজিত ৪৩তম কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সকলের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন তিনি।

বাংলা ভাষার নানা অর্জন নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাষা-সংস্কৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন।

সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, মালা রায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

জানা গেছে, কলকাতা বইমেলায় এবার মোট ৬০০টি স্টল রয়েছে। এর মধ্যে লিটিল ম্যাগাজিনের স্টল ২০০টি। মেলায় প্রবেশ ও বাহির হওয়ার জন্য ৯টি গেট রয়েছে। যার মধ্যে তিনটি গেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের লেখা দিয়ে করা হয়েছে। বঙ্গবন্ধুর নামে একটি গেটও রয়েছে। দুইটি সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। একটি বিশ্ব বাংলা গেটও রয়েছে।

মেলার ২টি হলের নাম দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসু ও ঋষি অরবিন্দর নামে। লিটিল ম্যাগাজিনের প্যাভিলিয়নের নাম করা হয়েছে কবি-সম্পাদক শম্ভু রক্ষিত ও প্রভাত চৌধুরী নামে। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে রয়েছে মুক্তমঞ্চ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ